রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

কেশবপুর প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ০৩ মে ২০২৬, ১০:১৬ দুপুর

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: মেশকাতুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান।

আরো বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মতিয়ার রহমান ও সিদ্দিকুর রহমান জুটির সাথে কামরুজ্জামান রাজু ও জাকির হোসেন জুটি অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত