পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:৫৩ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২ মে) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সভাপতি জুলফিকার আলি শাহিন, সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, সদস্য মোহাম্মদ আলী জুয়েল, আজকের আরবানের সহ-সম্পাদক আবুল আরশাদ, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাকিব, অর্থ সম্পাদক আল মনসুর, সদস্য শহিদুল আলম মামুন, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলমসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর মো. শামীম, সাংবাদিক আমিনুল হক, তুষার দত্তসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় নবাগত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পূর্বধলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক, জুয়া, চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ সকল অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।” এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা পূর্বধলা থানার সঙ্গে তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।
উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় বিদায়ী ওসি মো. দিদারুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ সিআইডিতে কর্মরত ছিলেন।

_medium_1777797505.jpg)

 (1)_medium_1777783317.jpg)



