বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু 


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ দুপুর

নেত্রকোণার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
 
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায়।
 
স্থানীয় এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছানোর প্রায় ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকা অতিক্রম করার সময় এক নারী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শী জানায়, রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের ধাক্কায় মারা যান। 
 
এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোবারক হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 
 
তবে তার হাতে শাখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত