বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর গরু ছাগল বিতরণ করলেন জেলা প্রশাসক 


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ দুপুর

পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এবং যুগানিয়া ইউনিয়নের ২০ জন উপকারভোগীর মধ্যে গরু ,ছাগল,হাঁস এবং মুরগী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এর আগে তিনি পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ এর যৌথ উদ্যোগে আয়োজিত বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি চক্ষু ক্যাম্পে আগত প্রায় ২০০ জন উপকারভোগীর সাথেও মত বিনিময় করেন।গবাদিপশু বিতরণকালে এগুলোর সঠিক পরিচর্যা করে সংসারের পুষ্টি চাহিদা পুরন ও সংসারের আর্থিক উন্নয়ন করার জন্য পরামর্শ দেন। প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রজেক্ট ম্যানেজার কমল পাল।

২২ এপ্রিল বুধবার নালিতাবাড়ী উপজেলা বি আর ডি বি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী রাজিয়া সামাদ ডালিয়া,সহকারি কমিশনার ভূমি নালিতাবাড়ী আনিসুর রহমান ,বি আর ডিবি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রায়হান এবং নালিতাবাড়ী উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা সহ পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর কর্মকর্তা কর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মোহাম্মদ আবু সাঈম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত