মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে তীব্র গরম ও পরীক্ষার চাপের মধ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুর দিকনির্দেশনায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়, যা গরমে স্বস্তি এনে দেয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা তাইজুল ইসলাম, কামাল, আরমান, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খানসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া সহ-সভাপতি সিফাত খান, আতিকুর রহমান আতিক, সিরাজুল ও আশিকসহ অনেকেই অংশ নেন।

অপরদিকে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদের নেতৃত্বে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে স্কেল, কলম ও ফাইল বিতরণ করা হয়।

ছাত্রদল নেতারা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে ছোট ছোট সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই উদ্যোগকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তীব্র গরমের মধ্যে এমন সহায়তা তাদের জন্য স্বস্তিদায়ক হয়েছে বলে অনেকেই জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত