বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রায় দুইমাস যাবত স্থায়ী ইউএনও নেই, প্রশাসনিক কাজে বিঘ্ন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ দুপুর

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় গত প্রায় দুই মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য রয়েছে। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ভারপ্রাপ্ত হিসেবে এই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একজন কর্মকর্তার পক্ষে একই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বভার সামলানো কঠিন হয়ে পড়ায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

জানা গেছে  ​গত মার্চ মাসের ১৫ তারিখ থেকে বিদায়ী ইউএনও মোঃ আনিসুর রহমান খান এর বদলী হলে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহন করেন।  সেই থেকে তাঁকে নিজ ভুমি অফিসের নিয়মিত দায়িত্বের পাশাপাশি, উপজেলা নির্বাহী আফিসার, উপজেলা প্রশাসক এই তিন পদের গুরু দায়িত্ব সহ অনেকগুলো দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া নিয়মিত দাপ্তরিক কাজ ছাড়াও বাজার মনিটরিং, জ্বালানী তেল সংকট মোকাবেলা, ভ্রাম্যমান আদালত, বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা,  দিবস পালন, মিটিং, এসএসসি সমমান পরীক্ষা তদারকি, ইত্যাদি বিস্তর কাজ করতে গিয়ে প্রতিনিয়ত তাঁকে হিমসিম থেতে হচ্ছে। বিশেষ করে চলমান জ্বালানী সংকট মোকাবেলায় প্রায় সময়ই উপজেলার দুটি পাম্পে নিজে উপস্থিত থেকে জ্বালানী তেল সরবরাহ করতে হচ্ছে। এসব কিছুর পর সন্ধা সাতটার পর দোকান পাঠ বন্ধের বিষয়টিও তাকে তদারকি করতে হচ্ছে। এতে দাপ্তরিক কাজ ব্যহত হচ্ছে।  তাছাড়া একার পক্ষে সবগুলি কাজ যথাযথ তদারকি করা অসম্ভব হয়ে পড়ছে। এই অবস্থায় পুর্বধলা উপজেলাবাসী দ্রুততম সময়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন। তবে নতুন ইউএনও আসতে দেরী হওয়ার কারন হিসেবে অনেকেই মনে করছেন রাজনৈতিক কারণে এই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার আসতে স্বাচ্ছন্দ বোধ করেন না। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জানান একার পক্ষে এতগুলি দপ্তরের কাজ করা কিছুটা কষ্টসাধ্য হলেও যথাযথভাবে করার চেষ্টা করছি। বিভাগীয় কমিশনার অফিস থেকে জানানো হয়েছে এখানে দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার পদায়ন করা হবে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পূর্বধলা উপজেলায় দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং তিনি দ্রুত সময়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্থ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত