বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ দুপুর

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে। আর শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

তিনি আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রতি উৎসাহিত করা। প্রকল্পটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে বাস্তবায়ন করা হতে পারে।

মন্ত্রী বলেন, আপাতত এ কার্যক্রম মহানগর ও মেট্রোপলিটন এলাকায় চালু করা হবে, সারা দেশে নয়। এছাড়া শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

আগামী শনিবার থেকে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত