তারাকান্দায় থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা ছেলে আটক
এস এম হোসেন আলী
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:০৪ বিকাল
_original_1785755051.jpg)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা দক্ষিণ বাজার রাংসা নদীর পাড় থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মা ছেলেকে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ।
৩ আগষ্ট-২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, তারাকান্দায় এস আই লিটন চন্দ্র দাস'র নেতৃত্বে।
আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক (৩৪) পিতা মৃত আব্দুল কুদ্দুস, জামিলা বেগম(৬০), স্বামী মৃত আব্দুল কুদ্দুস। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন যাবৎ মা ছেলে মিলে এই গাঁজার ব্যবসা করে আসছে এতে এলাকাবাসী অতিষ্ঠ।
এস আই লিটন চন্দ্র দাসের অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
লিটন চন্দ্র দাস অত্যন্ত সাহসী, দক্ষ, যোগ্য, সৎ, ও পেশাদার পুলিশ কর্মকর্তা।যোগদানের পর থেকেয়, সকল সংকীর্ণতা ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সর্বদা জনসাধারণকে আইনের বিধি মোতাবেক ন্যায়সঙ্গত সেবা দিতে কুণ্ঠাবোধ।
মানুষের জান-মাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও অন্যায়কে রুখে দিত তিনি সবসময় সোচ্চার। অন্যায় ও অপরাধীদের সঙ্গে কখনোই আপোষ করেন না। তারাকান্দা থানা পুলিশদের মধ্যে তিনি খুব জনপ্রিয় ও সুনাম রয়েছে।




_medium_1785755051.jpg)

_medium_1785747443.jpg)
