মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ৩ লাখ টাকার বিশেষ অনুদান বিতরণ ও উন্নয়নকাজ পরিদর্শনে এমপি মানসুরা আলম


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৪ রাত

নেত্রকোণার পূর্বধলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৩০ জন ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। 

একই দিনে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আলম।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মানসুরা আলম। এতে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময়

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে নির্বাচিত ৩০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণ শেষে সংসদ সদস্য মানসুরা আলম উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সংবর্ধনা জানায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরা মিয়া, হোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাওয়ার্দী মীর, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পরে তিনি হোগলা ইউনিয়নের গারো সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজও পরিদর্শন করেন। এ সময় গির্জার অবকাঠামোগত উন্নয়ন, পিলার ও দেয়াল সংস্কার, রং করা, চালের টিন পরিবর্তন, স্কুলের আসবাবপত্র ও বেঞ্চ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। 

এ ছাড়া সংসদ সদস্য হোগলা বায়তুল আমান জামে মসজিদের সংস্কারকাজও পরিদর্শন করেন। এ সময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমেদ এবং সাবেক চেয়ারম্যান শাহীন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু ও উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত