মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

অবসরজনিত বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন স্বাস্থ্যকর্মী শিপ্রা রায়


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৬, ০৫:০৯ বিকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রায় দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
সোমবার (৩ আগস্ট) দুপুরে ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
 
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী মনছুর সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন চন্দ্র সাহা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, এনটিভি ও দৈনিক আগামীর সময়-এর প্রতিনিধি জামাল মো. আবু নাছের, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী রেজাউল করিম।
 
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবার কল্যাণ সহকারী নূরুন্নাহার আক্তার, মিডওয়াইফ আফরোজ আক্তারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, শিপ্রা রায় দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পরিবার পরিকল্পনা ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কর্মজীবনে তাঁর মানবিকতা, দায়িত্বশীলতা ও সেবার মান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
 
অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রায়কে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সহকর্মী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত