মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুর জেলায় ৪৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন এর মাঝে ১৪ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৬, ১২:০৯ দুপুর

রবিবার (২ আগষ্ট ২০২৬) জামালপুর জেলায় ৪৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে ১৪ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
 
উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে চেক বিতরণ কালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আফসানা তাসলিম।
 
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, নবরত্ন সমাজ উন্নয়ন সংঘের সভাপতি প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের চেক গ্রহণকারী সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের প্রতিনিধিগণ।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত