শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থী যে কেন্দ্রে ভোট দিলেন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ দুপুর

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোট গণ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে। এই আসনের জামায়াতের দাবি আল্লাহ প্রতিকার প্রার্থী মাসুদুর রহমান সকালে ৮ টায় শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট দেন। এ সময় জামাতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে আটটায় একই উপজেলার রুপারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। এসময় তার স্ত্রী ফরিদা হক সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।







