বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ দুপুর

বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার হিসেবে জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো ব্যক্তি গুমের শিকার হলে সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে বিষয়গুলো আইনগত কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে অনেকেই দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং তাদের পরিবারও এ ভোগান্তির মধ্যে পড়েছে। সংসদে উপস্থিত অনেকেই মানবাধিকার লঙ্ঘনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় মানবাধিকার বিষয়ে সরকারের কোনো ধরনের পিছুটান নেই বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত