ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পূর্বধলার এনামুল হক শান্ত
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:৪৮ দুপুর

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান এনামুল হক শান্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
এনামুল হক শান্ত উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামের বাসিন্দা। তার পিতা মো: নুরুল আমিন খান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
শিক্ষাজীবনে তিনি ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঢাকার আর কে চৌধুরী কলেজ থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক গত ০৪ মে ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

তার এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় পূর্বধলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এনামুল হক শান্ত তার দক্ষতা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শান্ত সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”






_original_1757748225_medium_1773037639_medium_1773337783.jpg)
