৮ এপ্রিল: ইতিহাসে আজকের এই দিনে
সুহাদা মেহজাবিন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ সকাল
শুভ সকাল!
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়—যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার জন্য অভিশাপ কিংবা আশীর্বাদ।
নানা প্রয়োজনে মানুষ জানতে চায় অতীতের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ইতিহাসের দিনপঞ্জি তাই মানুষের কাছে সবসময়ই গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘আজকের আরবান’-এর পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন— ‘ইতিহাসে আজকের এই দিনে’।
আজ বুধবার, ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৮তম দিন (অধিবর্ষে ৯৯তম)।
বছর শেষ হতে আরও ২৬৭ দিন বাকি রয়েছে।
এক নজরে ইতিহাসের এই দিন:
ঘটনাবলি:
৭১১ - আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন। উল্লেখ্য আব্বাসীয়রা আবু মোসলেম খোরাসানি এবং তার সেনাবাহিনীর সহযোগীতায় সর্বশেষ উমাইয়া শাসক দ্বিতীয় মারোয়ানকে হত্যা করে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করে। তবে বনি আব্বাসীয়রাও উমাইয়াদের মতো বছরের পর বছর ধরে সেখানকার জনগণের উপর জানমালের উপর অত্যাতার চালায় এবং ৬৫৬ হিজরী পর্যন্ত তারা শাসন ক্ষমতায় ছিলেন।
০৭১৪ - আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন।
১৫১৩ - জুয়ান দ্য লেওন ফ্লোরিডা (যুক্তরাষ্ট্রের দ্বীপ) আবিষ্কার করেন।
১৭৫৯ - ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ-এর সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেয়া হয়।
১৮৬৬ - ইতালি ও প্রুশিয়া, অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।
১৮৯৮ - সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।
১৯০২ - কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয়'হার্ভার্ড বিজনেস স্কুল' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
১৯১৩ - চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
১৯৪৬ - লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৫০ - ভারত ও পাকিস্তানের মধ্যে 'লিয়াকত-নেহরু' চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।
১৯৬২ - পারস্য উপসাগরে ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় ২৩৬ জন নিহত হয়।
১৯৬২ - ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রান করেন।
জন্ম:
৫৬৩ খ্রিস্টপূর্ব - গৌতম বুদ্ধ (আনুমানিক)।
১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
১৮৫৯ - অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক এডমন্ড হুসার্ল।
১৮৭৮ - সি এম মার্থন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
১৮৯২ -হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। (মৃ.১৯৫৭)
ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। (মৃ. ১৯৭৯)
১৯০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ জন হিক্স।
১৯১১নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।(মৃ.১৯৯৭)
রোমানিয়ান দার্শনিক এমিল সিওরান।(মৃ.১৯৯৫)
১৯২৪ - কুমার গন্ধর্ব, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.১৯৯২)
১৯২৯ - বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা জ্যাকুয়েস বরেল।
১৯৩৪ - জাপানি স্থপতি কিশোর কুরোকাওয়া।
১৯৩৮ - কফি আনান, ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব।(মৃ.২০১৮)
১৯৪০ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক। (মৃ.২০২৪)
১৯৪২- কাজী আরেফ আহমেদ, বাংলাদেশের রাজনীতিবিদ।
১৯৫১ - আইসল্যান্ড অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ ২৩ তম প্রধানমন্ত্রী গেইর হারডে হার্ডে।
মৃত্যু:
০২১৭ - রোমান সম্রাট কারাকালা।
১১৪৩ - বাইজান্টাইন সম্রাট জন দ্বিতীয় কম্নেনস।
১৭৫৭ - বাংলার নবাব আলীবর্দী খাঁ।
১৮৩৫ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৭ - মঙ্গল পাণ্ডে, সিপাহি বিদ্রোহের অগ্রণী সৈনিক। (জ.১৮২৭)
১৮৬১ - নিরাপদ লিফ্টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্স্ ওটিস।
১৮৯৪ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.১৮৩৮)
১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক আক্সেল কারলফেল্ডট।
১৯৩৬ - রবার্ট বারানি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।
১৯৫০ - হেমচন্দ্র কানুনগো, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।(জ.১২/০৬/১৮৭১)
১৯৭১ - মুন্সি আব্দুর রউফ, বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধা।।
১৯৭৩ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর।(জ.১৮৮১)
১৯৭৬ - খ্যাতনামা বাঙালি ফুটবলার গোষ্ঠ পাল (দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধি দিয়েছিল)। (জ.১৮৯৬)
দিবস:
বাংলাদেশ স্কাউটস দিবস (বাংলাদেশ)
আন্তর্জাতিক রোমানি দিবস




_medium_1734144405.jpg)
