বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরে আগামী তিন মাসের সারের মজুত রয়েছে। -ডিসি ফরিদা ইয়াসমিন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ দুপুর

 শেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তিনি উপজেলা সদরে অবস্থিত গুদাম পরিদর্শনে যান। ওইসময় তিনি গুদামে সার মজুত ও বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। একইসাথে ডিলারদের মাঝে সার বিতরণের সময় প্রত্যেক ডিলারের প্রতিনিধি নিশ্চিতের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে ৯ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বাফার গুদামে আগামী তিন মাসের সার মজুত রয়েছে। সারের কোন ঘাটতি নেই। ডিলাররা তাদের বরাদ্দের সার এখান থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তাগণ সচেষ্ট রয়েছেন।

বাফার গুদামের ইনচার্জ মো. আদিলুজ্জামান জানান, বর্তমানে গুদামে ১০ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। যা আগামী তিন মাসের মজুত। প্রতিনিয়তই কারখানা থেকে সার গুদামে মজুত করা হচ্ছে এবং ডিলারদের কাছে বিতরণ করা হচ্ছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত