পূর্বধলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ সকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খানকে পুনরায় সভাপতি করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহেরকে সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সাইফুল্লাহ মানসুরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
বক্তব্যে তিনি বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের সমন্বয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে প্রত্যেকের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষাবিদ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।



_medium_1788775357.jpg)

_medium_1788754864.jpg)

