মাদক-ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন পূর্বধলার ওসি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হুগলা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ওসির সঙ্গে থানার সংশ্লিষ্ট বিট অফিসার উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকা এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ জীবন গঠনে ভালো কাজে মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষতিকর ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।
এ সময় হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হীরা মিয়াসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।


_medium_1788677433.jpg)




