এ দেশে যখনই ক্রান্তিলগ্ন এসেছে তখনই হাল ধরেছে এই বিএনপি সরকার: শামা ওবায়েদ
এ কে এম আজিজুর রহমান
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ রাত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এমন একটি দল। যে দল বাংলাদেশের মাটি ও মানুষের জন্য দীর্ঘ ৪৮ বছর ধরে কাজ করে আসছে। দেশের যত উন্নয়ন হয়েছে গত ৪৮ বছরে, তার সব উন্নয়নের বীজ বপন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে এসব উন্নয়নের মূল নায়ক ছিলেন তিনি। তারই ধারাবাহিকতা এ পর্যন্ত চলমান আছে। দেশের যখনই ভরাডুবি হয়, দেশের ক্রান্তিলগ্নে আসে তখনই হাল ধরেছে এই বিএনপি সরকার।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বার) বিকাল ৫টায় ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে স্বৈরাচারী সরকার পতনে বিএনপির মাঠে নেমে কাজ করেছে। বাংলাদেশে গত ১৭ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে তৎকালীন সময়ের এমপি- মন্ত্রীরা বিদেশে বসে ভোগ করছে।
শামা ওবায়েদ আরো বলেন, বিগত সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোন উন্নয়ন করেনি। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সব সেক্টর ব্যাপক উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, আমরা যদি দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে সালথা-নগরকান্দাকে উন্নয়নের রোল মডেল তৈরি করা হবে। ইতিমধ্যে বিদ্যুতের সকল সমস্যা সমাধান করা হয়েছে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট মোদাররেছ আলী ইশা, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশ্রাব, মোঃ মিজানুর রহমান মিজান, সাফিকুল ইসলাম, মিরান হোসেন, বালাম হোসেন, মাহফুজ খান, জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক কামরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর প্রমুখ।


_medium_1788285253.jpg)




