বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হবিগঞ্জে বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে শুরু করে র্যালীটি শহর প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সমাবেশ হুইপ জি কে গউছ বলেন- বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি। বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না।
তিনি বলেন- কেউ কেউ বলে বিএনপি আন্দোলনকে ভয়। কিন্তু তারা জানে না, বিএনপি আন্দোলনের মাধ্যমেই জনগণের হৃদয় জয় করেছে। বাংলাদেশের গণতন্ত্র যদি কারো জন্য আবারও হুমকির মুখে পড়ে তাহলে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় তা বিএনপি জানে। বিএনপি আন্দোলনে সফল, বিএনপি উন্নয়নে সফল, বিএনপি রাষ্ট্র পরিচালনায় সফল।
হুইপ জি কে গউছ বলেন- আওয়ামীলীগ গত ১৭ বছর জনগণতে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে।
তিনি বলেন- বিএনপি উন্নয়ন শুরু করেছে। আওয়ামীলীগম ১৭ বছরে যা করতে পারেনি, বিএনপি চলতি অর্থ বছরেই সেই উন্নয়ন করবে ইনশাআল্লাহ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক প্রমুখ।