মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ বিকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন ভূমি অফিস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে এ এস এম শহীদুল্লাহ ইমরান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান ও শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার এবং যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গণি, ডা. আব্দুল লতিফ, সাচ্চা তালুকদার সাচ্চা, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউনূছ খান বাবুল, মো. আনোয়ার হোসাইন, মহিলা নেত্রী মীর শবনম আনসারী, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনিস আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত