মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় সড়কে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে মহাসড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।সেখানে সড়কের দুই পাশে মোটরসাইকেলসহ দুই আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে লিমন ও রুবেলকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন,সকালে দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়ায় পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার কারণ

তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত