বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নকলা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি। এ সময় নকলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নকলা উপজেলা জাসাসের শিল্পীরা জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। পরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান।