শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

অকটেন নিয়ে তৃতীয় জাহাজ এলো বন্দরে


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ দুপুর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট শুরুর পর অকটেন নিয়ে আসা তৃতীয় জাহাজ ‘কুই চি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

১৮৪ দশমিক ৬ মিটার লম্বা হংকংয়ের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

  এর ফলে দেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পরিশোধিত অকটেনের পাশাপাশি আমদানি করা চালানে পণ্যটির মজুদ নিয়ে স্বস্তিতে রয়েছে বিপিসি।
 
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, জ্বালানি সংকটের মৌসুমে আমদানি করা পরিশোধিত অকটেন নিয়ে তৃতীয় জাহাজটি এলো। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং এরপর ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ জাহাজ বন্দরে এসেছিল।

তিনি জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কারণে লাইটারিংয়ে কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত