রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শিরোনাম

শেরপুরে লালন সাঁই এর তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ বিকাল

লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১৭ অক্টোবর শনিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির শিল্পী বৃন্দ এবং লালন ভক্ত দর্শক উপস্থিত ছিলেন।

সংস্কৃতিক অনুষ্ঠানে মার্থা নামে লালন ভক্ত ইটালিয়ান নাগরিক লালন শিল্পীসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ লালন এর বিভিন্ন গান ও গানের সাথে নিত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত