শেরপুর পৌরসভার দোয়া মাহফিল অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ বিকাল
_original_1791983236.jpg)
শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ এবং শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ খোরশেদ আলমের সুস্থতা এবং দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বুধবার দুপুরে শেরপুর পৌরসভা মিলনায়তনে পৌর কর্মচারী সংসদ এর আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা
মুহাম্মদ শরীফ উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ শেলীম আলম, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ রেজাউল করিম, পৌর কর্মচারী সংসদ এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি, ফারুক আহমেদ ও মোঃ রফিকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন, এ টি এম মোতাসিম বিল্লাহ ও মোঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন শাখা প্রধানগন এবং কর্মচারীগন উপস্থিত ছিলেন।

_medium_1791985165.jpg)

_medium_1791969150.jpg)



