রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ বিকাল

‘একতাই শক্তি, সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’—এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৭ অক্টোবর) রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পুলক দাস। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জমশেদ আলী ও সাধারণ সম্পাদক মো.  নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সেখ শামিম ও সহ সভাপতি এনামুল হক  তালুকদার।। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর কুবরীকান্দা ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর ।
 
আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে সমবায়ভিত্তিক অর্থায়নের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় গড়ে তোলা এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
 
ক্রেডিট ইউনিয়ন সদস্যদের সম্মিলিত উদ্যোগে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করে। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজনের সময় আর্থিক সহায়তা প্রদান এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নে সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। 
 
রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত