মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জে এসএসসিতে পাসের হার ৫৫.৪০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৬৭১ জন, দাখিলে ৫৫.৮৯ ও ভোকেশনালে ৫৯.৯৪ শতাংশ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১১ আগস্ট ২০২৬, ১০:২৬ দুপুর

হবিগঞ্জ জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪০ শতাংশ। এ পরীক্ষায় ৬৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
 
জেলা শিক্ষা অফিসের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি পরীক্ষায় হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি এবং বানিয়াচংয়ে তুলনামূলক কম।
 
জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমিন জানান,২০২৬ সালের এসএসসি পরিক্ষায় হবিগঞ্জ জেলায় অংশ নিয়োছিলো ১৫ হাজার ৬ শত ৯৪ জন৷ এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮ হাজার ৬ শত ৯৫ জন৷ জিপিএ ৫ পেয়েছে ৬৭৫ জন৷ পাসের হার ৫৫.৪০℅৷ তিনি জানান হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের মধ্যে  তৃতীয় অবস্থানে রয়েছে৷ 
জেলা শিক্ষা অফিসের ফলাফল বিবরণে দেখা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন, নবীগঞ্জে ৪০ জন, বানিয়াচংয়ে ২৬ জন, আজমিরীগঞ্জে ১৬ জন, লাখাইয়ে ২৩ জন, চুনারুঘাটে ৭৪ জন, মাধবপুরে ৯৩ জন, বাহুবলে ৫২ জন এবং শায়েস্তাগঞ্জে ১৯ জন।
 
এদিকে জেলার দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৮৯ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী। দাখিলে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।
 
অন্যদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৯৪ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ভোকেশনালে চুনারুঘাট, বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, মাধবপুর, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
 
এছাড়া দাখিল ভোকেশনাল পরীক্ষায় আজমিরীগঞ্জ উপজেলার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত