বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম

শ্যামগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ নভেম্বর ২০২৬, ০২:০৬ দুপুর

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী কার্যক্রমের অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শ্যামগঞ্জ বাজারের রেলক্রসিং থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারিয়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির সায়েদ আল মামুন শহীদ, সালাউদ্দিন আহমেদ নওয়াব, বিএনপি নেতা মো. বাচ্চু মিয়া, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান সুপ্লব, যুবদল নেতা আলী আকবর খান পল্লব, স্টেলিন ও কাবুল, ছাত্রদল নেতা জনিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, শ্যামগঞ্জে আওয়ামী লীগের দোসরদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।




  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত