স্থানীয় এমপির বিরুদ্ধে ফেসবুক অপপ্রচার, থানায় জিডি
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৪ দুপুর

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও শিল্পোদ্যোক্তা সৈয়দ মোঃ ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথিত মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ৭ আগস্ট মাধবপুর উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক কায়েস আহমেদ সালমান বাদী হয়ে মাধবপুর থানায় জিডি নং-৪৬৭ দায়ের করেন।
জিডিতে ‘এক দেশ প্রেমিক’ ও ‘মোঃ জীবন হোসেন’ নামের দুটি ফেসবুক আইডির বিরুদ্ধে এমপি সৈয়দ মোঃ ফয়সলের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ওই দুটি আইডি থেকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন জনপ্রতিনিধির জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
জিডির বাদী কায়েস আহমেদ সালমান বলেন, একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার এমন অপচেষ্টা রোধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, এমপি সৈয়দ মোঃ ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, শিল্পায়ন, কর্মসংস্থান ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সৈয়দ মোঃ ফয়সলের ভূমিকা রয়েছে।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সৈয়দ মোঃ ফয়সলের অবদান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।
চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হোসেন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। তবে মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মানহানি করা আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জিডি দায়েরের বিষয়টি

 (1) (1)_medium_1785138640.jpg)




