মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

তামাক ও মাদকমুক্ত দেশ না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৫ জুন ২০২৬, ১২:৪৪ দুপুর

দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হলেও দেশকে তামাক ও মাদকমুক্ত করা না গেলে এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। একই সঙ্গে সরকার তামাকখাত থেকে যে পরিমাণ রাজস্ব আয় করে, তার তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্তদের চিকিৎসায়। ফলে তামাকের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব দেশের স্বাস্থ্যখাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। ঈদের আগ থেকেই নিয়মিত প্রচারণা, মাইকিং এবং বাড়ি বাড়ি আহ্বানের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি সরকারের নিয়মিত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত