ঢাকা ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পদপ্রাপ্তদের সংবর্ধনা দিল পূর্বধলা ছাত্রদল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:৪৭ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলা থেকে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে পূর্বধলা উপজেলা ছাত্রদল।
রবিবার (৩১ মে) সন্ধ্যায় হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সংবর্ধনা পাওয়া নেতারা হলেন- আরিফুল ইসলাম (সহ-সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল), শাহারিয়ার আশরাফ (সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), এনামুল হক শান্ত, আনোয়ার হোসেন জামিল ও সজিব হোসেন মন্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), টিটু মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর ছাত্রদল), সাইফুল ইসলাম সুমন (সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল), নিকসন (সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), তানজিল আহমেদ তালুকদার (সাংগঠনিক সম্পাদক, আনন্দমোহন কলেজ ছাত্রদল) এবং সোহাগ (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন ও আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফখরুল হাসান, রাব্বি হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, পূর্বধলার সন্তানরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাত্ররাজনৈতিক ইউনিটে নেতৃত্বের সুযোগ পাওয়ায় এ অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তারা সংগঠনের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



_medium_1780215249.jpg)



