ঈদ উপলক্ষে পূর্বধলায় আমেনা খাতুন ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্ট
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:৩১ রাত

নেত্রকোনার পূর্বধলা ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘আমেনা খাতুন ফাউন্ডেশন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২’।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে কন্দর্প বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয় বাঁশাটি যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব, আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাব, বাশাউড়া উদয়ন স্পোর্টিং ক্লাব ও বাদেবিন্না একাদশ স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় বাঁশাটি যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে ১০ হাজার টাকা ও রানারআপ আতকাপাড়া নবজাগরণ স্পোর্টিং ক্লাবকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আমিনুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এসের সিনিয়র ক্রাইম রিপোর্টার নিক্সন।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, সাবেক সদস্য আব্দুস ছালাম, সদস্য শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।







