শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পূর্বধলায় দোয়া ও মিলাদ মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ মে ২০২৬, ০১:৪৪ দুপুর

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও সাবেক সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, সায়েদ আল মামুন শহীদ, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু প্রমুখ।

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত