বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে জামিনে মুক্তির কয়েকদিন পরই হৃদরোগে ছাত্রলীগ নেতার মৃত্যু


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ মে ২০২৬, ০৮:০৫ রাত

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ মারা গেছেন।

একটি বিগত ২০২৪ সালের ৫ আগস্ট এর ছাত্র হত্যা মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজা নামাজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোকবার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মোয়াজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত