ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত পূর্বধলার ইফতি আহমেদ টিটু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:৪৫ বিকাল

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ইফতি আহমেদ টিটু।
গত ২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন এই কমিটি অনুমোদন করেন।
ইফতি আহমেদ টিটু পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের আটারশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নেত্রকোনার সরকারি কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা এবং বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নিজের প্রতিক্রিয়ায় ইফতি আহমেদ টিটু বলেন, তিনি সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করে যাবেন।

_medium_1778068611.jpg)


_medium_1778047464.jpg)


