শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ দুপুর
_original_1783411008.jpg)
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মনোহর হোসেন নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বালু ভর্তি একটি মহেন্দ্র ট্রাক জব্দ করা হয়েছে।
জানা গেছে, ৬ জুলাই সোমবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি ভ্রমণ আদালত ঘটনাস্থলে যায়। পরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের গায়ে অভিযুক্ত মোঃ মনোহর হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে বালু উত্তোলনকারী একটি ড্রেজার ধ্বংস করা হয় এবং বালু ভর্তি একটি মহেন্দ্র ট্রাক জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানায় বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ে করা হয়েছে।







