মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ জুলাই ২০২৬, ০৭:৩১ বিকাল

শেরপুরে জাপানে উচ্চ শিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

৬ জুলাই সোমবার দুপুরে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে ঢাকাস্থ ‘ইট্টু এডুকেশন’ এর আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম। 

ইট্টু এডুকেশন এর ম্যানেজার মোঃ সানির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাপানের টোকিওস্থ ‘টোকিও ফরেন ল্যাংগুয়েজ কলেজ’ এর ব্যবস্থাপক শুচিরু মিমুরা।

এ সময় অন্যান্যের মধ্যে, ইট্টু এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বক্তব্য রাখেন। 

সেমিনারে জাপানের উচ্চশিক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা এবং জাপানি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। 

এসময় পলিটেকনিকেল এর শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে উচ্চ শিক্ষা বিষয়ে নানান প্রশ্ন উত্থাপন করলে তিনি তার উত্তর ও পরামর্শ দেন।

শেরপুরে জাপানি ভাষা শিক্ষার জন্য আগামী আগস্ট মাস থেকে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে ঘোষণা দেন ইট্টু এডুকেশন এর নির্বাহী ব্যবস্থাপক। এতে পলিটেকনিকেলের শিক্ষার্থী ছাড়াও এইচএসসি পাস যে কোন তরুণ-তরুণী এই প্রশিক্ষণ এ অংশ নিতে পারবে বলে জানান তারা।

তিনি বলেন, ২০১৭ সাল থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষায় ভাষা শিক্ষা ছাড়াও নানা প্রশিক্ষণ দিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের এ প্রতিষ্ঠান থেকে ৩৫০ জন বাংলাদেশী তরুন-তরুণীকে জাপানি ভাষা শেখার পাশাপাশি নানান প্রশিক্ষণের মাধ্যমে জাপানে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছি। একই সাথে সেখানে পার্ট টাইম জব এরও ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত