বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতি’র সদস্যদের মধ্যে গভীর নলকূপ বিতরণ


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির দরিদ্র সদস্যদের মধ্যে ৭০টি গভীর নলকূপ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে সমিতির ম্যানেজার তান্জু বেগমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর।

এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. রেজাউল করিম এবং উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা। এছাড়া উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু ও কাজল তালুকদার। নামমাত্র ১০,৫০০ টাকা জমা দিয়ে দরিদ্র সদস্যরা এ সুবিধা পাচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত