মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৬ বিকাল

প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার। সোমবার ৩০ মার্চ-২০২৬ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন জামালপুর সদরের সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় কমিটির সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
 
জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
 
সভায় জামালপুর সদর উপজেলায় এনজিও সমূহের কার্যক্রম বিষয়ে অবহিত করার সময় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আরিফ হোসেন বলেন পরিবেশ রক্ষার অংশ হিসেবে সভায় প্লাষ্টিক পানির বোতলে ব্যবহার না করার বিষয়ে জামালপুর সদরের ইউএনও  এর দৃষ্ট আকর্ষণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার জামালপুর সদর উপজেলায় বিভিন্ন সভায় প্লাস্টিকের বোতল এর পরিবর্তে কাচের গ্লাসে পানি সরবরাহ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিবেশ রক্ষায় এ চর্চা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: বজলুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুরের প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ সায়ীদ, জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত