রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

তারাকান্দায় ভিজিএফের ১৫৫ বস্তা চাল আটক 


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ২৮ মার্চ ২০২৬, ০২:৫৮ দুপুর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে ভিজিএফ এর ১৫৫ বস্তা চাল তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম উনার হস্তক্ষেপে আটক করা হয়েছে। যা প্রকৃত হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলে জানাগেছে।
 
কোটা প্রথা নিয়ে আন্দোলন করেছে ছাত্র-জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে ছিলো জনগণ। 
বাস্তবতার সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফ'র চাল বণ্টনে নতুন এক ‘রাজনৈতিক কোটা’।
অভিযোগ রয়েছে, তারাকান্দা উপজেলায় কয়েকটি ইউনিয়নে চাল বিতরণে ব্যাপক ও নিয়মের অভিযোগ উঠেছে। হতদরিদ্রদের পরিবর্তে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে ভিজিএফ কার্ডের বড় একটি অংশ।
 
ফলে গরিবের প্রাপ্য চাল যাচ্ছে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে-যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভি.জি.এফ কার্ডে কারসাজি।
বানিহালা ইউনিয়নে ভিজিএফ কার্ড বরাদ্দ ছিলো ২২২৭ টি, যা ঈদের পূর্বে বিতরণ হয়েছে। কিন্তু বেশিরভাগ কার্ড কালোবাজারির হাতে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে যা এখন ওপেন সিন্ডিকেট।
 
উক্ত ভিজিএফের প্রকৃত হতদরিদ্রের মাঝে বিতরণ করতে ইউপি চেয়ারম্যান আফতাব হোসেন খন্দকার নতুন কৌশল অবলম্বন করেন। যে কার্ডধারী সে এক কার্ডের মাল নিতে পারবে। এরফলে যারা কার্ড ক্রয় করেছিল কতিপয় নেতা কর্মীদের কাছ থেকে তারা বিপাকে পরে। ফলে পরিশোধের গুদামে ১৫৫ বস্তা চাল মুজুদ রয়েছে।
 
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম অবগত হলে নানান চেষ্টা করেও চাল নিয়ে যেতে পারেনি কালোবাজারিরা। 
 
এছাড়াও বালিখাঁ ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিনের বিরুদ্ধে চাল ওজনে কম দেওয়া ও বিজিএফ কার্ড নয় ছয় করে অর্থ আত্মসাতের গুরুত্ব অভিযোগ উঠেছে, তার পাশাপাশি রামপুর ইউনিয়ন, কামারিয়া ইউনিয়ন, কামারগাঁও ইউনিয়ন ও বিসকা ইউনিয়নসহ প্রায় সকল ইউনিয়নে ভিজিএফ এর চাল নয় ছয় এর মাধ্যমে নিজেদের পকেট বাড়ি করেছে এমনটাই অভিযোগ করেছেন ওই সকল ইউয়নের জনগণ। 
 
বানিয়ালা ইউনিয়নের ভিজিএফ চালের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, জব্দ করা ওই সকল চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত