শেরপুর-১ (সদর) আসনে একমঞ্চে তিন প্রার্থীর এলাকার উন্নয়নের ঐকমত্যের অঙ্গীকার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ রাত

নির্বাচনের আচরণবিধি মেনে চলা, ফলাফল মেনে নেওয়া এবং এলাকার উন্নয়নে ঐকমত্যের অঙ্গীকার করেছেন একমঞ্চে শেরপুর-১ (সদর) আসনের তিন প্রার্থী।
২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শহরের নতুন বাজার এলাকার একটি হোটেলে সুশাসনের জন্য নাগরিক-সুজন আায়োজিত ‘জনতার মুখোমুখি অনুষ্ঠান’-এ প্রার্থীরা এমন অঙ্গীকার করেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন-বিএনপি’র ধানের শীষ প্রতীকের ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামীর দাঁড়িডাল্লা প্রতীকের হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ভোটাররাও ঋণখেলাপি, বিলখেলাপী, জবরদখলকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, যুদ্ধপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী এমন প্রার্থীদের ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।
সুজন শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সুজন ব্যালট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও জামালপুর জেলা সুজনের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শওকর হোসেন।
অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী শেরপুরের উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। পরে দর্শকসারীতে বসা সুধীবৃন্দদেও মধ্য হতে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করার সুযোগ পান এবং প্রার্থীরা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নকারীদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী মামুনুর রহমান, পবিহন শ্রমিক নেতা মো. শওকত হোসেন, সমাজকর্মী শফিউল আলম চাঁন, সমাজসেবী মিরজু, সাংবাদিক ফজলুল কবীর সুরুজ প্রমুখ।






_medium_1770027195.jpg)
