মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
শিরোনাম

নেত্রকোণায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোণা পাবলিক হলে এ কর্মশালার আয়োজন করে নেত্রকোণা সদর উপজেলার প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস,যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক সাঈফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম। কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত