ফুলবাড়ীয়ায় হাতপাখার এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ দুপুর

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) এমপি প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, সড়ক নির্মাণ, দূর্নীতি চা়দাবাজি প্রতিরোধ, কৃষি, ব্রিজ নির্মাণ, পর্যটন শিল্প বিকাশ, মাদক নির্মূল, ইমাম মোয়াজ্জিনের বেতনের নূন্যতম স্কেল নির্ধারন করবেন। তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে, মানুষের দীর্ঘদিনের দাবী ফুলবাড়ীয়া কলেজকে সরকারীকরণ করা হবে। স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার শিক্ষার গুনগতমান নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক সচেতন নাগরিক টিম গঠন করা হবে। ফুলবাড়ীয়ার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মাদরাসা এমপিও ভূক্ত করার প্রদক্ষেপ নেয়া হবে।
ফুলবাড়ীয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শষ্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পশু স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারী হাসপাতালকে উন্নতকরনসহ ১১ এজেন্ডা বাস্তবায়ন করা হবে।
এ সময় কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ, ফুলবাড়ীয়া শাখার সাধারন সম্পাদক হযরত মাওঃনুরুল ইসলাম খান, মোজাহিদ কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মাস্টার, শ্রমিক আন্দোলনের সভাপতি বিল্লাল হোসেন, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি হযরত মাওঃ আইয়ুব আলী, ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক হযরত মাওঃআব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাব্বির এছাড়া, আঃরশিদ, সভাপতি ইসলামী আন্দোলন ৮ নং রাঙামাটিয়া, হাফেজ কারী হারুন অর রশিদ সভাপতি ইসলামী আন্দোলন আছিম, নুরুল মোমেন, সভাপতি ইসলামী আন্দোলন ৫ নং দেওখোলা, আলহাজ্ব গিয়াস উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন ৪ নং বালিয়ান, মহিউদ্দিন কাজল , সাংগঠনিক সম্পাদক,ইসলামী আন্দোলন ১ নং নাওগাও ইউনিয়ন
উপস্থিত ছিলেন।






_medium_1770027195.jpg)
