বিএনপির একটা লাশ দরকার। ঢাকসু জিএস ফরহাদ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ দুপুর

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেছেন, সারা দেশের মানুষ যখন এক হয়ে দাঁড়িপাল্লার পক্ষে চলে এসেছে তখন আমরা লক্ষ্য করছি সম্ভবত বিএনপির একটি লাশ দরকার। আমরা দেখেছি শেরপুরে শহীদ রেজাউলকে হত্যা করার পর এখানকার যুবদল নেতার ভুয়া লাশের দাবি করেছিলেন। সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবির হত্যাকাণ্ডের মতন একটি হত্যাকান্ড ঘটিয়ে শিবিরের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এখন তারা হত্যাকাণ্ড ঘটিয়ে জামায়তের উপর চাপিয়ে দিতে চায়। দিন যত ঘনিয়ে আসবে ১২ তারিখ যত কাছাকাছি আসবে সম্ভবত তারা একটি লাশ চায়। কিছুদিন আগে কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিষয় বিরোধ নিয়ে ভাইয়ের সাথে ভাইয়ে গোলযোগে হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডকে তারেক রহমানের উপদেষ্টা দাবি করে বসলো, জামায়াত না কী ওই হত্যাকাণ্ড করেছে। অথচ গতকালও এক ছাত্রদল নেতার হাতে নারী খুন হয়েছে। সে ঘটনায় তারা মুখ লুকিয়ে চুপচাপ রয়েছে। এভাবেই যেকোনো হত্যাকাণ্ড ঘটলেই সব জামায়তের উপর চাপিয়ে দিতে চায়।
তিনি ১ ফেব্রুয়ারি রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে ১১ দলীয় নির্বাচনী প্রচারণা সভায় অতিথি হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জামাতের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান সহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত এবং জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






_medium_1770027195.jpg)
