বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে সূর্যদী গণহত্যা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ দুপুর

শেরপুরের ঐতিহাসিক ২৪ নভেম্বর সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন শহীদ পরিবারের নারী এবং ৩০ জন মুক্তিযোদ্ধাকে লুঙ্গি উপহার প্রদান করা হয়। 

এর আগে ওই গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের স্মরণে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রাম ও তার আশপাশের এলাকায় পাক হানাদার বাহিনী এবং আলবদর ও রাজাকাররা হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। হত্যা করে দু'জন মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসীকে। পুড়িয়ে ছাই করে দেয় প্রায় ২'শ ঘরবাড়ি। বছর ঘুরে এ দিনটি এলেই স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত হন সূর্যদী গ্রামবাসী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত