নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ রাত

শেরপুরের নকলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে গৃহনির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বসতঘর নির্মাণে সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও চেক প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নকলা, শেরপুরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







