হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:১৬ দুপুর

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। আজ শনিবার ( ২৯ আগস্ট) দুপুর ১ টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটিতে ঝটিকা পরিদর্শনে যান।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিল্লুল বারী।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি৷ তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও রোগীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে এক শিশু রোগীর অভিভাবক মন্ত্রীর কাছে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ করেন। তার অভিযোগ, হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। শুধু ওই শিশুর অভিভাবকই নন, হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যেও চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও নানা ধরনের ভোগান্তি নিয়ে একই ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রী রোগী ও স্বজনদের অভিযোগ শোনেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে কথা বলেন। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।



_medium_1788066688.jpg)

_medium_1788066028.jpg)

