কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম, জেল প্রদান ও বালু জব্দ
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:৩০ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিচালনাকালে ০১ টি মামলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ০১ (এক) জনকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩৯ টি বালু পরিবহনকারী নৌকায় আনুমানিক ১০০০ (এক হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয় এবং ৩৯ টি নৌকার ইঞ্জিন বিনষ্ট করা হয় ও নৌকাগুলো জনসম্মুখে পানিতে ডুবিয়ে ফেলা হয়।
এছাড়া অজ্ঞাত আনুমানিক প্রায় ১০০ (একশত) জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জ, কলমাকান্দা থানাকে নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা র সময় পুলিশ সদস্য ও বিজিপি) সদস্য গন মোবাইল কোর্ট চলাকলীন সময় উপস্থিত ছিলেন ও সহায়তা প্রদান করেন।।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো,শামসুজ্জামান আসিফ।।





_medium_1788066028.jpg)

