কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম।। ডায়াগনস্টিক সেন্টারে তালা,জরিমানা ও কারাদণ্ড
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:০৪ দুপুর

নেত্রকোণার কলমাকান্দায় হাসপাতাল রোড এলাকায় কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার (কেডিসি) সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া ডায়াগনস্টিক সেন্টার কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য সিলগালা করা হয়।
অপর এক অভিযানে কলমাকান্দা সদরের গুরুত্বপূর্ণ চানপুর এলাকায় চানপুর গ্রামের জসমত আলির পুত্র মো, সোহাগ মিয়া কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একজনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল মামুন উপস্থিত ছিলেন।।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ।





_medium_1788066028.jpg)

